আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে ব্রাদার্স
আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে তিব্বত ২০ তম ফেডারেশন কাপের ফাইনালে পৌছেছে ব্রাদার্স ইউনিয়ন।
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মনোয়ারের একমাত্র গোলে ব্রাদাস ইউনিয়ন এ জয় পায়। আগামী ৩ মে ব্রাদার্স এবং মুক্তিযোদ্ধার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছর ফেডারেশন কাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ব্রাদার্স। অন্যদিকে আবাহনী সর্বশেস ২০০১ সালে ফেডারেশন কাপ জিতেছিল।
খেলার প্রথমার্ধ মোটামুটি আবাহনীর নিয়ন্ত্রনেই ছিল। এর আগে সেমিফাইনালে মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়ে মানসিক দিক থেকেও এগিয়ে ছিল আবাহনী। প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় একবার গোল করার সূযোগ পেয়েছিল আবাহনী, কিন্তু ব্রাদার্সের গোলরক্ষক সে চেস্টা ব্যর্থ করে দেয়। ইনজুরির কারনে এ ম্যাচে খেলতে পারনেনি আরিফ খান জয় এবং শাহাজুদ্দিন টিপু। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটের সময় আবাহনী আরো একবার গোলের সূযোগ পেলেও ব্যর্থ হয়।
৮২ মিনিটের সময় ব্রাদার্সের বদলি খেলোযাড় মনোয়ার হেড করে অসাধারন একটি গোল করলে ব্রাদার্স শিবিরে উল্লাস নেমে আসে। মনেয়ার ৮০ মিনিটে প্রান্তোষের বদলে নামেন।
প্রধান দুই দল আবাহনী এবং মোহামেডান ছিটকে পড়ায় ৩ মে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা শিরোপা লড়াইয়ে নামবে।
