২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটে চট্টগ্রামকে হারিয়েছে রাজশাহী

জাকিরুলের অর্ধশতকে বিভাগীয় পর্যায়ের অনুর্ধ্ব ১৭ ক্রিকেট টুর্নামেন্টে (২য় পর্ব) শনিবার রাজশাহী বিভাগ ১৩১ রানে হারিয়েছে চট্টগ্রামকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ধানমন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী জাকিরুলের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২২৪ রান করে। জবাবে ২৮.৫ ওভারে ৯৩ রানেই শেষ হয়ে যায় চট্টগ্রামরে ইনিংস।

ধানমন্ডি ক্লাব মাঠে দিনের অপর খেলায় সিলেট বিভাগ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৭ রানে খুলনার বিপক্ষে  জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে সিলেট ১৭০ রান করে। জবাবে সবক’টি উইকেট হারিয়ে খুলনা ১৫৩ রান করে।