২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের টানাপোড়েন দুর করতে আইসিসির প্রস্তাব

মার্কিন মুলুুকে ক্রিকেট এগুচ্ছে অনেকটা হাটি হাটি পা পা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ক্রিকেটের উত্তেজনার ছোঁয়া এখনো পায়নি ইয়াংকিরা। কিন্তু তাতে কিছু যায় আসেনা। এরইমধ্যে সেদেশের ক্রিকেট প্রশাসনে শুরু হয়ে গেছে ক্ষমতার দ্বন্দ্ব। তবে দ্বন্দ্ব নিরসনে সহযোগিতার হাত বাড়াতে ইচ্ছুৃক বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

যুক্তরাষ্ট্রের ক্রিকেট এসোসিয়েশন (ইউএসএসিএ)’র কর্তৃত্ব নিয়ে বিবদমান দু’টি পক্ষের মধ্যে মধ্যস্থতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি। “ দু’পক্ষ আগ্রহী হলে এবং তাদের কাছ থেকে প্রস্তাব পেলে আইসিসি খুশি মনেই তা গ্রহন করবে।” যুক্তরাষ্ট্রের ক্রিকেট এসোসিয়েশনে পাঠানো এক চিঠিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিড একথা জানিয়েছেন। ম্যালকম এ সমস্যার দ্রুত সমাধানের উপর জোর দিয়েছেন।

ইউএসএসি’র বোর্ড অব ডিরেক্টরস এ দু’টি গ্র“পের প্রতিটিতে ছয়জন করে সদস্য রয়েছেন। তবে সমস্যা হল, দু’টি গ্র“পই এসোসিয়েশনকে পরিচালনার দাবী জানিয়েছে। ক্ষমতার এই দড়ি টানাটানিতে দু’পক্ষই আইনজীবিদের সাথে নিয়ে এগুচ্ছে।

বিবদমান দু’পক্ষের কাছে প্রেরিত আরেকটি চিঠিতে স্পিড এসমস্যার আশু সমাধানের তাগিদ দিয়ে বলেছেন, “ আমরা কোন একটি গ্র“পকে সমর্থন দেবনা।

আইসিসি আগামী মাসে আইসিসি ট্রফির আগেই এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক।