বিএমডব্লিউ ওপেন টেনিসের সেমিতে হ্যাস
চতুর্থ বাছাই টিম হ্যাস বিএমডব্লিউ ওপেন টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছেন। শুক্রবার হ্যাস ৭ - ৬, ৭ - ৬, সেটে অস্ট্রেলিয়ান ওয়েইন অর্থারসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন।
হ্যাস এরপর মুখোমুখি হবেন পঞ্চম বাছাই আন্দ্রে পাভেলের। পাভেল ৬ - ১, ৩ - ৬, ৬ - ৩ সেটে রুমানিয়ার রেমন্ড শ্লুটারকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।
এই টুর্নামেন্টে জার্মান কোন প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র একবার ১৯৯৪ সালে জয় করে। তিনি হলেন মাইকেল স্টিচ। আর হ্যাস যদি ট্রফি জিততে পারেন সেক্ষেত্রে তিনি হবেন দ্বিতীয় জার্মান। খবর বার্তা সংস্থার।
এদিকে জারকো নেমিনেন ৩-৬, ৬-১, ৬-৪ সেটে মাইকেল মারটিনেককে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন। সেমিতে নেমিনেন মুখোমুখি হবেন ডেভিড নেলবেনডিয়ানের।
