জোড়া সেঞ্চুরির উপর ভর করে এগিয়ে যাচ্ছে প্রেটিয়ায়াসরা
সফরকারি দক্ষিণ আফ্রিকা দল সফরের শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উদ্বোধনী ব্যাটসম্যানদের অপরাজিত জোড়া সেঞ্চুরির উপর ভর করে চমৎকার ইনিংস শুরু করেছে। বৃষ্টি-বিঘিœত খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে প্রেটিয়াসরা সংগ্রহ করে ২১৪ রান।
ব্যাটিংয়ের জন্য দিনটি ছিল খুবই চমৎকার। সিরিজে পুরোপুরি ফর্মে থাকা অধিনায়ক গ্রাহাম স্মিথ এবং এবি দ্য ভিলিয়ার ধারাবহিকভাবে তাদের ফর্মকে কাজে লাগিয়ে চতুর্থ টেস্ট ম্যাচেও অপরাজিত জোড়া সেঞ্চুরি উপহার দেন। তারা উভয়ে যথাক্রমে ১০৬ ও ১০৩ রান নিয়ে ক্রিজে অবস্থান করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে স্মিথ ব্যক্তিগত ৫৮ রানের মাথায় রান আউট থেকে রক্ষা পান এবং দ্য ভিলিয়ারের বিরুদ্ধেও ক্যারিবিয়ানদের জোড়ালো এলবিডব্লিউ আবেদন ছিল, যা নাকচ করে দেন আম্পায়ার।
ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে তিনটি পরিবর্তন এনেছে। কিন্তু তার পরেও ক্যারিবিয়ানদের ম্যাচে ফিরে আসার জন্য সংগ্রাম করতে হচ্ছে।
এদিকে ক্যারিবিয়ান দলে শেষ টেস্টে অন্তর্ভুক্ত খেলোয়ার স্পিনার নরসিংহ দেবনারায়ন এবং পেসার টিনো বেস্ট দলের জন্য এ পর্যন্ত কিছুই করতে পারেননি।
এন্টিগুয়া টেস্টে ক্যারিবিয়ান একজন ফাস্ট বোলার ডিউইট ওয়াশিংটনের অভিষেক হয়েছে।
দিনের শুরুতেই দ্য ভিলিয়ার চমৎকার কিছু কাভার ড্রাইভ খেলেছেন ডেরেন পাওয়েলের বলে।
স্মিথের সাথে তার সহকর্মীদের ভাষাগত সমস্যার কারণে কোনও মতে রান আউট থেকে রক্ষা পান। কারণ, ওয়েভেল হাইন্ডের ছোড়া বল উইকেটের সামান্য দুর দিয়ে যায়।
অপরদিকে দ্য ভিলিয়ার নিজের ইনিংসের শুরুতে নিখুঁত কিছু দর্শনীয় শট উপহার দেন ক্রিকেট ভক্তদের। তিনি প্রচুর অন-ড্রাইভ এবং কাভার-ড্রাইভ খেলেন।
কিন্তু দিনের ৪৯তম ওভারের পর খেলা শনিবার পর্যন্ত মুলতবি করা হয়।
