২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে মুক্তিযোদ্ধা

মোহামেডান ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে তিব্বত ২০ তম  ফেডারেশন কাপের ফাইনালে পৌছেছে মুক্তিযোদ্ধা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাইফুর রহমানের  একমাত্র গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র প্রত্যাশিত এ জয় পায়।  এই নিয়ে পরপর চারবার বড় কোন টুর্নামেন্টে মোহামেডান মুক্তিযোদ্ধার কাছে হারলো।

শুক্রবার মুক্তিযোদ্ধার জয়ের নায়ক স্ট্রাইকার সাইফুর রহমান মনি। খেলার মাত্র ৪ মিনিটের মাথায় মুক্তিযোদ্ধা একটি আক্রমন করলেও গোল করতে ব্যর্থ হয়। এর দু’মিনিট পরেই মোহামেডান একটি আক্রমন করলেও মুক্তিযোদ্ধার গোলরক্ষক সেটি রুখে দেন। খেলার ২৫ মিনিটের সময় মুক্তিযোদ্ধার উইংঙ্গার কাঞ্চন মোহামেডানের পোস্টে শট নিলে অগ্রসারমান মনি সেটি বারে পাঠাতে ভুল করেননি। এ গোলের মাধ্যমেই জয়ের আনন্দে মেতে উঠে মুক্তিযোদ্ধা।  অবশ্য গোল দেয়ার পরেই ইনজুরির কারনে মাঠ ছাড়েন মনি।

শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী এবং ব্রাদার্সের মধ্যে জয়ী দলের সাথে আগামী ৩ মে ফাইনাল খেলবে মুক্তিযোদ্ধা।