ডেভিস কাপে দ্বিতীয জয় পেয়েছে বাংলাদেশ
আরব আমিরাতকে ২-১ ম্যাচে হারিয়ে ডেভিস কাপের এশিয়া অঞ্চলের খেলায় দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ সিরিয়াকে ২-১ এ হারায়।
বাংলাদেশ শনিবার কিরগিজিস্তান এবং রবিবার তুর্কেমেনিস্তানের সাথে অপর দুটো ম্যাচ খেলবে। মোট ১০ টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
