ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার আবাহনীর মুখোমুখি হবে ব্রাদার্স
তিব্বত ২০ তম ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫ টায় খেলা শুরু হবে। উভয় দলই এ ম্যাচে জয় নিয়ে ফাইনালে উঠতে চায়। শনিবারের এ ম্যাচে মুখোমুখি হবার আগ পর্যন্ত উভয় দলই তাদের নিজ নিজ খেলায় অপরাজিত ছিলো।
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে ৫-১ গোলে হারানোর পর ফুরফুরে মেজাজে আছে আবাহনী। অন্যদিকে সাম্প্রতিককালে অবাহনীর বিপক্ষে ব্রাদার্সের জয়ের রেকর্ড ভালো। সব মিলিয়ে ম্যাচটা যে উত্তেজনাপূর্ণ হবে তাতে কোন সন্দেহ নেই।
আবাহনীর কোচ অমলেশ সেন বলেন, সেমিফাইনালেও আমরা নিজেদের টিম স্পিরিট ধরে রাখতে চাই। তবে এ ম্যাচে ইনজুরির কারনে খেলতে পারবেন না আরিফ খান জয় এবং শাহাজুদ্দিন টিপু। এ ব্যাপারে কোচ অমলেশ বলেন ,জয় এবং টিপু না থাকায় আমরা হয়তো সামান্য দুর্বল থাকবো কিন্তু আমার বিশ্বাস দলের স্পিরিটই আমাদের শনিবার জয় এনে দেবে।
তবে ব্রাদার্স ইউনিয়নের কোচ ওয়াজেদ গাজী বললেন,শনিবারের ম্যাচে আমরাই ফেভারিট। গাজী বলেন,আবাহনী একটি সুসংগঠিত দল কিন্তু আমরা তাদের ছেড়ে কথা বলবো না এবং ফলাফল আমাদের দিকেই আনার চেস্টা করবো। রাশিয়ান খেলোয়াড় এডওয়ার্ড ভিক্টরের দলে ফিরে আসা দলের জন্য আলাদা শক্তি বলে গাজী মনে করেন। গত ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে ইনজুরির কারননে ম্যাচটি মিস করেছিলেন ভিক্টর।
ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন,সেমিফাইনালে আবাহনীকে হারিয়ে আমরা ফাইনালে উত্তীর্ন হতে চাই এবং এজন্য আমরা পুরো শক্তি নিয়ে মাঠে নামবো।
