২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে হানিফের সেঞ্চুরি

স্ট্যার্ন্ডাড চাটার্ড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে হানিফের অসাধারন শতকে উইলস লিটল ফ্লাওয়ার রশিদ আদর্শ হাইস্কুলের বিরুদ্ধে ১৭৬ রানের বিশাল এক জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রথমে ব্যাট করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রান করে। হানিফ মোহাম্মদ ১০টি চার এবং ৫ টি ছয়ের সাহায্যে  ৮৮ বলে অপরাজিত ১১১ রান করে। বিবেক ৬২ বলে ৫০ রান করেন। জবাবে  রশিদ আদর্শ হাইস্কুলের ইনিংস ২৯ ওভারে ১১৮ রানেই শেষ হয়ে যায়।

দিনের অপর খেলায় ন্যাশনাল ব্যাংক হাইস্কুল (৩২৭/১০) আদর্শ বিদ্যা নিকেতনকে (১৪৩/১০) ১৮৪ রানে পরাজিত করে। অন্য খেলায় রায়ের বাজার হাইস্কুল (২৬৬/১০)বিসিএসআইআর হাইস্কুলকে (১১৭/১০) ১৪৯ রানে পরাজিত করে। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এমডিসি মডেল ইনস্টিটিউট ১৩৩ রানে গ্রিন লিফকে পরাজিত করে। এছাড়া এনাম  চিলড্রেন এডুকেশন এন্ড হাইস্কুল ম্যাপল লিফকে ১৫৯ রানে  পরাজিত করে।

এছাড়া মতিঝিল বয়েজ হাইস্কুল(২২৪/৯) ইসলামি আদর্শ হাইস্কুলকে (১৬৯/১০) ৫৫ রানে  এবং শেখ আবদুল্লাহ মোল্লা হাইস্কুল (১৯৫/৯) মানিকনগর মডেল হাইস্কুলকে (১৫৯/১০) ৩৬ রানে  পরাজিত করে।