জনি ওয়াকার আইসিসি সিরিজ ঃ মে মাসে প্রাথমিক দল ঘোষণা করা হবে
‘জনি ওয়াকার আইসিসি সিরিজের’ জন্য খেলোয়ার বাছাইয়ের প্রারম্ভিক কাজ আগামী নয় মে ভারতে শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্টেয় সিরিজে একটি ছয় দিনের টেস্ট এবং তিনটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে।
নির্বাচক সুনীল গাভাসকার, মাইক আর্থারটন, রিচার্ড হেডলি, ক্লাইভ লয়েড, জন্টি রোডস এবং আরবিন্দা ডি সিলভা ৩০ সদস্য বিশিষ্ট দু’টি দল ঘোষণা করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গাভাসকার বলেন, “বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়ারদের মধ্যে থেকে দু’টি বিশ্ব একাদশ নির্বাচন করতে পারা সত্যি চমৎকার এক অনুভূতি। আমি নিশ্চিত যে নির্বাচকদের ভূমিকায় ক্রিকেট ভক্তরা নিরাশ হবেন না।”
তবে ৩০ সদস্যেরএ দল দু’টিই চূড়ান্ত নয়। ৩০ জনের মধ্য থেকে ২০ জনকে বাছাই করে চূড়ান্ত দল গঠন করার জন্য নির্বাচকরা জুলাইয়ের গোড়ার দিকে আবারও বসবেন।
অক্টোবরে অনুষ্টেয় জনি ওয়াকার আইসিসি সিরিজে চারটি ম্যাচ খেলা হবে। খেলাগুলো হবে মেলবর্নের টেলস্ট্রো ডোম এবং সিডনি ক্রিকেট মাঠে।
