শুক্রবার ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা
তিববত ২০তম ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং গত বারের রানার আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
প্রথম সেমিফাইনালকে ঘিরে দু’দলই নিজেদের শেষবারের মত নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। অন্যদিকে উভয় দলের কোচই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে গ্র“প ম্যাচে মোহামেডান ১- ৫ গোলে আবাহনীর কাছে হেরে যাওয়ায় শুক্রবারের ম্যাচে মানসিকভাবে খানিকটা হলেও এগিয়ে থাকবে মুক্তিযোদ্ধা সংসদ।
তাছাড়া স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলে মোহামেডানকে ৩- ১ গোলে পরাজিত করার ধারা ফেডারেশন কাপেও বজায় রাখতে চায় মুক্তিযোদ্ধা।
মুক্তির কোচ শফিকুল ইসলাম মানিক জানান, শুক্রবার তারা সেরা দলই মাঠে নামাবে এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
তবে মোহামেডানও যে প্রতিটা বিভাগে শক্তিশালী সেটা স্বীকার করতে একটুও কার্পন্য করেননি মানিক। প্রবল জনপ্রিয়তাকে পুঁজি করে তারা খেলায় ফিরতে পারে বলে মনে করেন তিনি।
মানিক বলেন,‘মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রার্দাস এবং আবাহনীর মত বড় দলগুলোর খেলা মানেই ভিন্ন আমেজ, ভিন্ন ধরনের উত্তেজনা। ম্যাচে প্রাপ্ত সুযোগ যারা কাজে লাগাতে পারবে তারাই জিতবে।’
মুক্তিযোদ্ধার গোলরক্ষক এবং অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আগেও প্রমাণ করেছি। শুক্রবার এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই মাঠে নামব।
অন্যদিকে আবাহনীর সাথে মঙ্গলবার লজ্জাজনক পরাজয়ের পর মোহামেডানের দায়িত্ব তুলে নেয়া কোচ কাজী জসিমউদ্দিন জোসি সেমিফাইনালের আগে কোন চাপ অনুভব করছেন না। তার মতে মোহামেডান সবসময় জয়ের জন্যই খেলে আর শুক্রবারও তার দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
১৯৯৯ সালে মোহামেডানের সহকারী কোচের দায়িত্ব পালন করা সাবেক এই লেফট উইংগার মনে করেন, শুক্রবারের সেমিফাইনাল ম্যাচটি হবে প্রতিন্দ্বিতাপূর্ণ কারণ মুক্তিযোদ্ধা সব দিক থেকেই শক্তিশালী দল।
জোসি বলেন, মুক্তিযোদ্ধার প্লাস পয়েন্ট হচ্ছে তাদের খেলোয়াড়রা দীর্ঘদিন একসাথে খেলছে এবং তাদের মধ্যে ভালো সমঝোতা রয়েছে। আমি আমার দলের খেলোয়াড়দের পিছনের কথা ভুলে যাওয়ার জন্য বলেছি।
