২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার বিরুদ্ধে প্রীতি ক্রিকেটে মানিকগঞ্জ ক্রিকেট একাডেমির জয়

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বুধবার এক প্রীতি ম্যাচে সফররত কলকাতা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মানিকগঞ্জ ক্রিকেট একাডেমি সাত উইকেটে জয়লাভ করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রথমে ব্যাট করে সফরকারী কলকাতা ক্রিকেট ক্লাব ৪০ ওভারে ১৫৮ রান করে। জবাবে মানিকগঞ্জ ক্রিকেট একাডেমি ২৯ দশমিক ৩ ওভারে তিন  উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।