২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত

অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। বুধবার টাউন্সভিলে বাংলাদেশ ১৫১ রানের বড় ব্যবধানে হারায় কিউএএস প্রাদেশিক দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

অস্ট্রেলিয়ায় আট ম্যাচে এটা বাংলাদেশের সপ্তম জয়। বাংলাদেশ এবং একই প্রতিপক্ষের মধ্যেকার মঙ্গলবারের ম্যাচটি টাই হয়।

বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। শামসুর রহমান দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত ৪০ এবং মেহেদী ৩৩ রান করেন।

জবাবে কিউএএস দল মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। রেজাউল ১২ রানে চারটি এবং মিলন ১০ রানে দু’টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ ২৯ ও ৩০ এপ্রিল পরবর্তী দু’টি ম্যাচে ট্রপিক্যাল নর্থ ওল্ড দলের মুখোমুখি হবে।