উইম্বলডনের প্রাইজমানি বৃদ্ধি, লাভবান হবে পুরুষ প্রতিযোগিরা
উইম্বলডন এবারের গ্রীস্মে তাদের প্রাইজমানি ২০ মিলিয়ন ডলারে বৃদ্ধি করেছে। তবে এর সিংহভাগই যাবে পুরুষ প্রতিযোগীদের ভান্ডারে। আর এই পরিমানটা মহিলাদের চাইতে ৫০ হাজার ডলার বেশি।
২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত টুর্নামেন্টগুলোর প্রাইজমানি ৩ দশমিক ৯ শতাংশ অর্থাৎ ১৯ দশমিক ১৬ ডলার বেড়ে যাচ্ছে, যা কোন টেনিস টুর্নামেন্টে এযাবতকালের সর্বোচ্চ প্রাইজমানি বলে মঙ্গলবার অল ইংল্যান্ড ক্লাব জানিয়েছে।
টুর্নামেন্টে পুরুষ চ্যাম্পিয়ন পাবেন ১ দশমিক ১৯ মিলিয়ন ডলার অন্যদিকে মহিলা চ্যাম্পিয়ন লাভ করবেন ১ দশমিক ১৪ মিলিয়ন ডলার। পুরুষ একক এবং দ্বৈতের মোট প্রাইজমানি ৯ দশমিক ৫৬ মিলিয়ন ডলার হলেও বিপরীতে মহিলাদের ক্ষেত্রে সেটার পরিমান হচ্ছে ৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার।
চারটি গ্রান্ড স্লাম টেনিসের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনের প্রাইজমানি সমান হলেও ফ্রেঞ্চ ওপেন কিন্তু হাটছে উইম্বলডনের পথেই অর্থাৎ এখানেও মহিলা প্রতিযোগিরা পুরুষদের অপেক্ষা কম অর্থ পাবেন।
গত বছর মারিয়া শারাপোভা এবং রজার ফেদেরার উইম্বলডন চ্যাম্পিয়ন হিসেবে প্রথম এক মিলিয়ন ডলার প্রাইজমানি লাভ করেন। ২০০৪ সালের জুলাইতে শারাপোভার অর্জনকৃত প্রাইজমানির পরিমান ছিল ১ দশমিক ০০২ মিলিয়ন ডলার আর ফেদেরার আয় করেন ১ দশমিক ০৭৭ মিলিয়ন ডলার।
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে মারাত সাফিন ও সেরেনা উইলিয়ামস দু জনই ৮৬৫,০০০ ডলার করে প্রাইজমানি লাভ করেন।
ফ্রেঞ্চ ওপেনও গতবারের তুলনায় এবার প্রাইজমানি ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছে। এর পরিমান ১৭ দশমিক ৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ইউএস ওপেন ২০০৫ সারের প্রাইজমানি এখনও ঘোষণা করেনি।
