এনটিগুয়া টেস্ট থেকে বাদ পড়লেন কিং ও হাইন্ডস
ক্যারিবিয়ান বোলার রিয়ন কিং এবং রায়ান হাইন্ডস চতুর্থ এবং চূড়ান্ত টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন। শুক্রবার এন্টিগুয়াতে শুরু হতে যাচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
তাদের বদলে দলে নেয়া হয়েছে ফাস্ট বোলার টিনো বেস্ট এবং অল-রাউন্ডার নরসিংহ ডিওনারায়ণ। নরসিংহের অভিষেক ঘটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে।
প্রোটিয়াস দল তৃতীয় টেস্ট ম্যাচ এক ইনিংস ও ৮৬ রানের ব্যবধানে জয় করে নেয়। সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কিং পুরো সিরিজ জুড়ে অত্যধিক নো-বল করেছেন। তিনি পুরো সিরিজে মাত্র ছয় উইকেট নিয়েছেন গড়ে ৪৩ দশমিক ৩ রান দিয়ে।
বেস্ট এখন পর্যন্ত আটটি টেস্টে অংশগ্রহন করেছেন এবং ৪৩ দশমিক ৭৫ গড়ে রান দিয়ে উইকেট দখল করে নিয়েছেন ১৬টি।
