২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি ম্যাচে অধিনায়কত্ব করবেন লারা ও শচীন

সুনামি আক্রান্ত মানুষের সাহায্যার্থে আয়োজিত ম্যাচে দু’দলের অধিনায়কত্ব করবেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারা। ম্যাচটি ১৪ জুন লর্ডসে অনুষ্টিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার অধিনায়কত্ব করবেন এমসিসি দলের এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা নেতৃত্ব করবেন বিশ্ব একাদশের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রজার নাইট বলেন, “এই ম্যাচে অংশ গ্রহনের মাধ্যমে এই দুই বিশ্ব সেরা খেলোয়ার আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ন হবেন।”

“ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহের সহিত অপেক্ষা করছেন দুই সেরা খেলোয়ারের খেলা দেখার জন্য।”

ইতিমধ্যে নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রাহাম স্মিথ নিদ্ধারিত দিনে ম্যাচ খেলতে রাজি হয়েছেন।

এছাড়াও লারা এবং টেন্ডুলকার ওভালে অপর একটি ম্যাচে অংশ গ্রহন করবেন সুনামির কারণে দুর্দাশাগ্রস্ত মানুষের জন্য আর্থিক তহবিল গঠনের উদ্দেশ্যে।

সুনামির তান্ডবে ১৭৩,০০০ মানুষ মারা যায় এবং ৫০,০০০ হাজার নিখোঁজ হয়।