বৃষ্টির কারণে মঙ্গলবার ফেডারেশন কাপের দু’টি ম্যাচই বাতিল
ভারী বৃষ্টিপাতের কারনে মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের নির্ধারিত শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার খেলা দু’টি বাতিল হয়ে গেছে।
শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ইয়ংমেন্সের মধ্যেকার দিনের প্রথম খেলাটি ১৩ মিনিট চলার পর বন্ধ হয়ে যায়।
খেলা দু’টি বুধবার অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের অন্য খেলাগুলো বডিলি শিফট হয়ে যাবে।
