বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলে শুরু হচ্ছে জাতীয় যুব কাবাডি
টাঙ্গাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী জাতীয় যুব কাবাডি (অনুর্ধ্ব ২১) প্রতিযোগিতা।
নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে দশটি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- রাজশাহী, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ, পিরোজপুর, স্বাগতিক টাঙ্গাইল এবং বর্তমান চ্যাম্পিয়ন গাজীপুর।
