ব্রাজিলের ফুটবলে এখনও রোমারিওই সেরা
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের স্ট্রাইকার রোমারিও জানিয়েছেন যে, ৩৯ বছর বয়সেও তিনি এখনও ব্রাজিলে পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন, কারণ বাকি খেলোয়াররা পেশাদার এবং মানসম্মত খেলা পরিবেশন করতে সক্ষম হচ্ছে না।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিছু ব্যাপার আমাকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করে। আমি বলতে চাই অন্য খেলোয়াররা আমার তুলনায় বেশ দুর্বল।”
বুধবার গুয়েতেমালায় অনুষ্টেয় খেলায় ২৩তম খেলোয়ার হিসেবে তাকে দলে নেয়া হয়েছে।
ব্রাজিলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরা বলেন, সাবেক পিএসভি ইন্ডহোভেন, বার্সিলোনা এবং ভ্যালিন্সিয়া দলের স্ট্রাইকার রোমারিওকে প্রথম কয়েক মিনিটের জন্য, বদলি খেলোয়ার মাঠে না নামা পর্যন্ত, খেলতে বলা হবে।
রোমারিও বলেন, “এই ম্যাচ নিশ্চিভাবে আমার শেষ ম্যাচ। আমার ভাল লাগত যদি খেলাটা সাও পাওলোর পাসিম্বো স্টেডিয়ামে না হয়ে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হত। মারকানাই হত আমার বিদায়ের উত্তম স্থান। কারণ মারাকানা যেখানে অবস্থিত সেই রিও ডি জেনিরো আমার জন্মস্থান।
বুধবারের খেলার জন্য ব্রাজিল দেশে অবস্থানরত খেলোয়ারদের নিয়েই দল গঠন করেছে।
এই খেলা আয়োজনের জন্য বেশ কয়েকটি দেশকে বিবেচনা করা হয়েছিল। তার মধ্যে গুয়েতেমালা ছিল চতুর্থ স্থানে। পছন্দের তালিকায় অপর স্থানগুলো ছিল যথাক্রমে আরজেনটিনা, উরুগুয়ে এবং ইকুয়েডর।
