২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লারা ফের এক নম্বরে

ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার কাছে হোম টেস্ট সিরিজ হারলেও টেষ্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছেন লারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সিরিজের তৃতীয় বারবাডোস টেস্ট ম্যাচে প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারা ১৭৬ রানের অনবদ্য ইনিংস গড়েন। এর মধ্য দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ভারতের রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে এক নম্বর স্থানটি ফিরে পেলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে প্রেটিয়াস দলের ফাস্ট বোলার আন্দ্রে নিল তৃতীয় টেস্টে ৩২ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেয়ার পরেই জায়গা করে নিয়েছেন শীর্ষ দশজনের মধ্যে। তিনি বোলিং র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থান থেকে ৮ম স্থানে উঠে এসেছেন।

শীর্ষ স্থানে রয়েছে অসি ফাস্ট বোলার গ্রেন ম্যাকগ্রা এবং এরপরেই রয়েছে শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরণ।

কিন্তু লারার এই প্রাপ্তি বিধ্বস্ত উইন্ডিজ দলকে কিছুটা হলেও সান্ত¡না এনে দিয়েছে।

সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার মাইকেল হোলডিং বলেন, “আমাদের নিয়ম-শৃঙ্খলার কিছুটা অভাব রয়েছে, যা আমাদের খেলায় স্পষ্ট প্রতিফলিত হয়।”

অপর ক্যারিবিয়ান বোলার গানার উইন্ডিজ দলের সমালোচনা করে বলেন, “বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে ক্রিকেট দ্রুত পড়ে যাচ্ছে।”

সাত এর দশক এবং আট এর দশকের প্রথম দিকে মাঠ কাঁপাতেন ক্যারিবিয়ান দুই খেলোয়ার মাইকেল হোল্ডিং এবং গানার।

এক সময়ে ক্যারিবিয়ানদের হাফ-ডজন আগুন ঝরানো ফাস্ট বোলার ছিল। কিন্তু কার্টলি এমব্রোস এবং কোটনি ওয়াল্শের অবসর গ্রহনের পর তাদের তেমন কোন উত্তরসূরী খুঁজে পাওয়া যায়নি।