২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামাম আরো এক বছরের জন্য পাক অধিনায়ক পুনঃনিযুক্ত

পাকিস্তানের ক্রিকেট বোর্ড ইনজামাম-উল-হককে আরো একবছরের জন্য সেদেশের অধিনায়ক পুনঃনিযুক্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টসে ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:56 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজে অসাধারণ নেপুন্য এবং ওয়নাডে সিরিজ জয় পাক অধিনায়ককে আবারো অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সূযোগ করে দিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান ক্রিকেট বোর্ডের ৩ ঘন্টাব্যাপী আরোচনা সভার পর সোমবার জানান, ইনজামামই দলের অধিনায়ক থাকছেন। ২০০৬ সালের এশিয়া কাপ পর্যন্ত তিনি অধিনায়ক থাকবেন। ভারতের মাটিতে ইনজামাম বাহিনী টেস্টে ১-১ এ ড্র করে এবং ৪-২ ম্যাচে ওয়ানডে সিরিজ জিতে।

শাহরিয়ার খান বলেন,ইনজামামের চমৎকার নেতৃত্বই দলকে জয় এন দিয়েছে বলে আমরা মনে করি এবং আমরা চাই সে আবারো নেতৃত্ব দেন। ইনজামামের সহকারী হিসবে ইউনুস খান ভাইস ক্যাপ্টেন হিসবে দায়িত্ব পালন করবেন।