২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচক কমিটির সমালোচনা সংক্রান্ত রাইটের মতের সাথে সাবেক নির্বাচকরা একমত

ভারতের সাবেক ক্রিকেট কোচ জন রাইট দেশটির নির্বাচক কমিটির সমালোচনা করে যে মত প্রকাশ করেছেন তার সাথে একমত পোষন করেছেন সাবেক নির্বাচক কিরতি আজাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

তিনি বলেন, এখন সময় এসেছে এ পদ্ধতি পরিবর্তনের এবং ভারতের ক্রিকেট স্বার্থেই এর সংস্কার করতে হবে।

আজাদ বলেন,আমি রাইটের সাথে একমত । ভারতের ক্রিকেট আরো গতি আনার জন্য নিবাচকমন্ডলীকে অরো দক্ষ হতে হবে। তিনি জাতীয় পর্যায়ের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ের নির্বাচন পদ্ধতিরও সংস্কারের কথা বলেন।

এর আগে কোচ রাইট বরেছিলেন, ভারতের নির্বাচক কমিটি খুবই দুর্বল। তাছাড়া বারবার নির্বাচক কমিটির বদল দলের জন্য নানা সমস্যার সৃষ্টি করে।

রাইট বলেন, ভারতের একটি মানসম্পন্ন স্থির নির্বাচিক কমিটি থাকা উচিত। বারবার নির্বাচিত কমিটির দলবদল ক্রিকেটার এবং দলের উপর বিরুপ প্রভাব ফেলে। কারন নতুন নির্বাচক এসে নতুন ভাবনার কথা বলা এবং দলের জন্য তা ভাল নাও হতে পারে। এর আগে এক সংবাদ সম্মেলনে রাইট দলে নির্বাচনে কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন।