২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে ত্রি-দেশীয় সিরিজে অংশ নেবে ভারত

জুলাই-আগস্ট মাসে শ্রীলংকায় অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে ভারত। ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা এ সিরিজে অংশ নেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:01 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব এস কে নায়ার জানিয়েছেন, ২৬ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সিরিজে ভারত অংশ নেবে যদিও আমরা এখনও পুরো শিডিউল পাইনি।

ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় রাহুল দ্রাবিড়ই দলের নেতৃত্ব দেবেন। তবে কোচ রাইটের বিদায় নেয়ায় আপাতত দেশী একজন কোচই দলের সাথে থাকবেন।