২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসট্রোইল ওপেন টুর্নামেন্টে এগিয়ে গেলেন গেসটন গাউডিও

ফেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গেসটন গাউডিও এসট্রোইল ওপেন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বি জেন হারনিচকে ৬-৭, ৭-৫, ৬-০ সেটে পরাজিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টসে ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

দ্বিতীয় সেটে হারনিচ ম্যাচ বাঁচানোর জন্য লড়াই করেন। কিন্তু দ্বিতীয় বাছাই গাউডিও পরপর ১০টি গেম জয় করে হারনিচের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নেয়।

দিনের শুরুতে অন্য খেলায় মাইকেল টাবারা ১-৬, ৬-৪, ৬-১ সেটে চেক প্রজাতন্ত্রের অপর প্রতিদ্বন্দ্বি থমাস বারডিচকে পরাজিত করেন।

এদিকে লুক্সেমবার্গের গিলিস মুলার ৩-৬, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন স্প্যনিশ সেনটিয়াগো ভেনটিউরাকে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গাউডিও বলেন, “ব্রেক পয়েন্ট সেভ করার পর আমি বুঝতে পেরেছিলাম তিনি øায়ুচাপে ভুগছেন। তিনি সহজ শট মিস করেছেন এবং আমি জানতাম আমি ম্যাচ জয়ের সুযোগ পাব।”