অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে আবার হেরেছে নর্থ জোন
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে নর্থ জোন তাদের দ্বিতীয় ম্যাচেও ৫৩ রানে হেরেছে ইস্ট জোনের বিরুদ্ধে।
প্রথম ম্যাচে সাউথ জোনের বিরুদ্ধে ৫২ রানে হেরেছিল নর্থ জোন।
প্রথমে ব্যাট করে ইস্ট জোন ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে। জবাবে নর্থ জোন ৪২ দশমিক ৫ ওভারে ১৫১ রানে অল আউট হয়ে যায়।
