অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে রাজধানী মডেল স্কুলের ১৮৫ রানে জয়
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে সোমবার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে রাজধানী মডেল উচ্চ বিদ্যালয় (২৯৯/১০) ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারায় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে (১১৪/১০)।
দিনের অন্যান্য খেলায় শেখ আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় (১২৬/১০) পাঁচ রানে খিলগাঁও গভ. উচ্চ বিদ্যালয়কে (১২১/১০), আদর্শ বিদ্যাপীঠ (১৫৫/৪) ছয় উইকেটে সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে (১৫১/১০), স্কলারস স্কুল (১৭৯/১০) আট রানে তিতাস গ্যাস আদর্শ বিদ্যালয়কে (১৭১/১০), আইডিয়াল স্কুল এন্ড কলেজ (৮৫/১) নয় উইকেটে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে (৮২/১০), ইকরা মডেল স্কুল (১৭৬/৩) সাত উইকেটে ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুলকে (১৭৫/১০), বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় (১০২/২) আট উইকেটে সানিডেলকে (১০০/১০) এবং জিনজিরা পিএম পাইলট স্কুল (১৭৯/৭) তিন উইকেটে রেসিডেন্সিয়াল মডেল কলেজকে (১৭৭/১০) পরাজিত করে।
