২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বধির ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ

দ্বিতীয় বিশ্ব বধির কাপ ক্রিকেটে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগামী নভেম্বরে ভারতের ৪ টি শহরে এই ক্রিকেট অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আইসিসির ৮ টি দেশসহ মোট ১০ টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যাণ্ড, নিউজিল্যান্ড,পাকিস্তান দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা এবং ভারত এই প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়াও নেপাল এবং কেনিয়া ১৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে।

বাংলাদেশ বধির স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি, এম মিতউর রহমান বিডিনিউজকে বলেন, আমরা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশ নেবো। আমরা ক্রিকেট বোর্ডের কাছে আর্থিক সহায়তা চেয়েছি। জুনে খেলোযাড়দের অনুশীলন শুরু হবে।