জয় ছিনিয়ে আনার পথে দক্ষিণ আফ্রিকা
সফরকারি দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে তার ক্যারিয়ারের সর্বেচ্চ রান করেছেন এবং দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।
তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা করেছে আট উইকেটে ৫২১ রান। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে তোলা রান টপকিয়ে দক্ষিণ আফ্রিকা ২২৫ রানের লিড নিয়েছে। ডি ভিলিয়ার্স একটি ছয় এবং ১৫টি চারের সাহায্যে ১৭৮ রান তোলেন।
এদিকে দক্ষিণ আফ্রিকার বড় স্কোরের দিকে এগিয়ে যাওয়ার পিছনে জ্যাক ক্যালিস (৭৮) এবং বুটা ডিপেনার(৭১)এর কৃতিত্ব কম নয়। তবে ক্যারিবিয়ান বোলাররা পিচ থেকে বেশি সাহায্য পাচ্ছেন না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দুই উইকেট তুলেই আর কোন উইকেটের দেখা পায়নি। দক্ষিণ আফ্রিকার দুই উইকেট তুলে নিয়েছে ক্যারিবিয়ান তরুন বোলার ডেরেন পাউয়েল।
স্বাগতিক দলের তরুন খেলোয়াররা মাঠে দেখিয়েছে চমৎকার পারফরমেন্স। ডোয়াইন ব্রেভো এবং বদলি খেলোয়ার ডোয়াইন স্মিথের দর্শনীয় পারফরমেন্সের সুবাদে দ্রুত চারটি উইকেটের পতন ঘটে।
ব্রেভোর বদলি খেলোয়ার হিসেবে মাঠে নামে স্মিথ। ব্রেভো দুর্দান্তভাবে ফিল্ডিং করার সময় চোখে আঘাত পান। তখনই তিনি স্কোয়ার লেগ থেকে বল কুড়িয়ে মেরে ডিপেনারকে রান আউট করেন।
হার্শেল গিভসও পরিণত হন ব্রেভোর শিকারে। হার্শেল গিফসের উইকেটের পতনের ফলে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের সমাপ্তি হয়।
দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ২৫৩-১ স্কোর নিয়ে খেলা শুরু করে। খেলার প্রথম এক ঘন্টায় দক্ষিণ আফ্রিকার খেলোয়াররা ধীরগতিতে, তবে সজাগ হয়ে খেলা চালিয়ে যায়।
রায়ান হাইন্ডসের করা বলে ছক্কা মেরে ডিপেনার অর্ধশত রান পূর্ণ করেন। একই দলের ডি ভিলিয়ার্স ২৯৯ বল মোকাবেলা করে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন।
গিভস ক্যারিবিয়ান বোলার গাইল্সের একটি ওভারে দু’টি চার হাকিয়ে বেশ ভালই শুরু করেছিলেন। কিন্তু দলীয় ৪১৪-৪ স্কোরের সময় তিনি উঁচু করে মারতে গিয়ে ব্রেভোর হাতে ক্যাচ তুলে দেন।
