২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি-টুয়েন্টি চ্যারিটি ম্যাচে অংশগ্রহণ করবেন শচীন

সুনামি আক্রান্তদের জন্য তহবিল গড়তে বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই মানবিক তৎপরতা শুরু করেছেন। ক্রিকেটের বিস্ময়-বালক শচীন টেন্ডুলকারও সে দলে যোগ দিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 11:07 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী শচীন টেন্ডুলকার শ্রীলঙ্কার সুনামি আক্রান্তদের জন্য তহবিল গঠন করতে ওভালে অনুষ্টেয় টুয়েন্টি-টুয়েন্টি চ্যারিটি ম্যাচে অংশগ্রহণ করবেন।

গত মাসে টেন্ডুলকার চতুর্থ ব্যক্তি হিসেবে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান অতিক্রম করেন। তিনি এশিয়া একাদশের পক্ষে অংশগ্রহণ করবেন। অপর দলটি বিশ্ব একাদশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সারে কান্ট্রি ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা পল শেলডন বলেন, “শচীন টেন্ডুলকার ক্রিকেট বিশ্বের একজন বড় মাপের খেলোয়ার এবং তাকে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচের জন্য নির্বাচন করতে পেরে আমরা আনন্দিত।”