২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান, হোঁচট খেল আবাহনী

মোহামেডান স্পোর্টিং ক্লাব শনিবার ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডে আরামবাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। ঢাকা ওয়ান্ডারার্সের সাথে গোলশুন্য ড্র করে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আগের ম্যাচে অগোছালো ফুটবল খেললেও শনিবার বেশ গোছানো ফুটবল খেলে দুই গোলে আরামবাগকে হারিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সাদাকালো শিবির। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে আবাহনী ছিল নি®প্রভ।

মোহামেডানের আগের ম্যাচের জয়ের নায়ক আশরাফুল কাদের মঞ্জু এ ম্যাচেও দু’গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। উইংগার মিন্টুর ক্রস করা বল প্রতিবেশী আরামবাগের জালে ঠেলে দেন মঞ্জু (১ - ০)।

মঞ্জু পরের গোলটি করেন মিডফিল্ডার মুন্নার পাস থেকে বল পেয়ে। আরামবাগের গোলরক্ষক শাকিলকে কাটিয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মঞ্জু (২ - ০)। তবে মোহামেডানের দুই বিদেশী রিক্রুট সিলা এবং ডলি দর্শকদের প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছেন।

ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আরামবাগের বিরুদ্ধে এক গোলের কষ্টার্জিত জয় পেলেও দিনের প্রথম ম্যাচে জনপ্রিয় আকাশী-নীল জার্সিধারীরা দশজন নিয়ে খেলা ওয়ান্ডারার্সের জালে বলই ফেলতে পারেনি। অধিনায়ক জাহাঙ্গীর দু’টি হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে শেষ ২০ মিনিট দশ জন নিয়ে খেলে ওয়ান্ডারার্স। তবে ম্যাচে আবাহনী একাধিক সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ক্ষমাহীন ব্যর্থতায় গোল বঞ্চিত থেকে যায় ধানমণ্ডির ঐতিহ্যবাহী দলটি।