অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে সাউথ জোনের জয়
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে রাতুলের অনবদ্য সেঞ্চুরিতে জয় পেয়েছে সাউথ জোন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সাউথ জোন ৫২ রানে হারায় নর্থ জোনকে।
প্রথমে ব্যাট করে সাউথ জোন ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। রাতুল ১১৫ বলে ১৬টি চারের সহায়তায় ১১১ রান করেন।
জবাবে নর্থ জোন ৪২ দশমিক ৩ ওভারে ২২৯ রানে অল আউট হয়ে যায়।
