মঙ্গলবার আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতার ফাইনাল
মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মুন্সিগঞ্জ, ভারতের চব্বিশ পরগনা, আসাম এবং ত্রিপুরা দল।
প্রতিযোগিতার সোমবারের খেলায় মুন্সিগঞ্জ ১৫ - ১১ পয়েন্টে দক্ষিন দিনাজপুরকে, চব্বিশ পরগনা ১৪ - ৮ পয়েন্টে ঢাকা ব্লু দলকে, আসাম ১৯ - ১০ পয়েন্টে দক্ষিন দিনাজপুরকে, ত্রিপুরা ১৭ - ৫ পয়েন্টে ঢাকা ব্লু দলকে, এবং চব্বিশ পরগনা এক ইনিংস ও পাঁচ পয়েন্টে ত্রিপুরাকে পরাজিত করে।
মঙ্গলবার সকালে দু’টি সেমিফাইনাল এবং বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করবেন।
