২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের শীর্ষে নর্থ জোন

স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শীর্ষে অবস্থান করছে নর্থ জোন। সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নর্থ জোন ২২ রানে হারায় ওয়েস্ট জোনকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রথমে ব্যাট করে নর্থ জোন নয় উইকেটে ২২৬ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট জোন ৪৬ দশমিক ৩ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে যায়। নর্থ জোনের হায়দার আলী ২১ রানের বিনিময়ে লাভ করেন চার উইকেট।

দ্বিতীয় রাউন্ডে নর্থ জোন এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। ২১ এপ্রিল একই মাঠে ফাইনাল খেলবে নর্থ জোন।