২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে বিকেএসপি- বি দলের দুর্দান্ত পারফরম্যান্স

স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে সোমবার বিকেএসপি বি দল ৩৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তেজকুনীপাড়া উচ্চ বিদ্যালয়কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রথমে ব্যাট করে বিকেএসপি ৪৬ দশমিক ৩ ওভারে ৪২২ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে তেজকুনীপাড়া স্কুল মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায়। বিকেএসপির সঞ্জীব দাস ১১৩ বলে ১৩টি বাউন্ডারি এবং ১১টি ছয়ের সাহায্যে ১৫৭ রান করেন। আগের ম্যাচে বিকেএসপি ৫৫৫ রানে হারিয়েছিল স্কালাস্টিকাকে।

দিনের অন্যান্য ম্যাচে স্কলাস্টিকা (২৯১/১০) ১৪২ রানে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে (১৪৯/১০), নবকুমার ইনস্টিটিউট (১২৪/৯) নয় উইকেটে বিএসএমএআর রাইফেলস কলেজকে (১২৩/১০), ওয়েস্ট এন্ড স্কুল ( ১৮০/১০) ১১ রানে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলকে (১৬৯/১০), উত্তর বাড্ডা বিদ্যা নিকেতন ( ১২১/১০) ৩৬ রানে বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুলকে (৮৫/১০), গভ. ল্যাবরেটরি স্কুল ( ১৩৭/১) নয় উইকেটে ধানমন্ডি টিউটোরিয়ালকে (১৩৬/১০), ব্লু বার্ড ইন্টান্যাশনাল স্কুল (২৬৬/১০) ৪৭ রানে প্যারামাউন্ট স্কুলকে (২১৯/১০), সবুজ বিদ্যাপীঠ (৯০/২) আট উইকেটে জুনিয়র ল্যাবরেটরি স্কুলকে (৮৯/১০), মিশু প্রিক্যাডেট স্কুল (৩২২/১০) ৭০ রানে মানারত ইন্টারন্যাশনাল স্কুলকে (২৫২/১০) এবং আধুনিক বিদ্যালয় (২৪৮/৮) দুই উইকেটে হারায় সেফালন ইন্টান্যাশনাল স্কুলকে (২৪৪/৮)।