২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ওয়েকা ক্রিকেটের ফাইনাল

উইকেন্ড ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের (ওয়েকা) উদ্যোগে আয়োজিত পারটেক্স ওয়েকা ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ ২২ এপ্রিল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রিকেটারস এবং ক্যাভালিয়ার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে ওয়েকা সভাপতি হাসান সাইদ জানান, সাবেক ক্রিকেটাররা ৪০ ওভারের এই ফাইনালে অংশ গ্রহন করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ওয়েকার সাধারন সম্পাদক নাসির হোসেন লিটন এবং বিসিবির নির্বাচক গোলাম নওশের প্রিন্স। 

ফাইনালে ক্রিকেটারর্সদের দলে খেলবেন- ফারুক আহমেদ, আতাহার আলী খান, স্টুয়ার্ট কার্পিনেন, নেহাল হাসনাইন চৌথুরী, মাহবুবুল আনাম, মঞ্জুর কালাম নগিব, সালাউদ্দিন এবং মিজানুর রহমান। অন্যদিকে ক্যাভালির্য়াস দলে খেলবেন- গোলাম নওশের প্রিন্স, হাসান তামিম, গোলাম ফারুক সুরু, আজহার হোসেন শান্তু, জাহাঙ্গীর আলম দুলু, ড. মাহবুব, সোহেল মির্জা, রওনক আহমেদ টুটুল এবং আশফাকুর রহমান।