মঙ্গলবার ঢাকা আসছে তুর্কমেনিস্তানের নেবিচি এফসি
এএফসি কাপ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য মঙ্গলবার ঢাকায় পা রাখছে তুর্কমেনিস্তানের দল নেবিচি এফসি। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দল লড়াইয়ে নামবে।
মুক্তিযোদ্ধা সংসদের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, নেবিচি দলের সোমবার ঢাকায় আসার কথা থাকলেও পরে জানানো হয় তারা মঙ্গলবার থাই এয়ারওয়েজ যোগে ঢাকা আসবে।
এরআগে তুর্কমেনিস্তানে নেবিচিকে হারিয়ে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ঢাকার অন্যতম ফুটবল শক্তি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা কলকাতার ইস্টবেঙ্গলের সাথে গোলশুন্য ড্র এবং জর্ডানের আল ফয়সালি ক্লাবের কাছে তিন গোলে পরাজিত হয়।
ইস্ট বেঙ্গলের সাথে হোম ম্যাচে মুক্তিযোদ্ধা মাঠে নামবে ১১ মে এবং গ্র“পের শেষ ম্যাচে জর্ডানের আম্মান আর্ন্তজাতিক স্টেডিয়ামে আল ফয়সালির মুখোমুখি হবে ২৫ মে।
