২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা বিমানের ঘরে

গ্রামীন ফোন ২৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী দিনে সোমবার উডেন ফ্লোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ফাইনালের সবকটি জিতে চ্যাম্পিয়নশীপ ছিনিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

কাকতালীয়ভাবে বিমান পাঁচটি ফাইনালেই তাদের নিজেদের খেলোয়াড়দের সাথে লড়াই করে।

বিমান ২৭ পয়েন্ট নিয়ে দলগত চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম ২৪ পয়েন্ট নিয়ে রানার আপ হওয়ার গৌরব লাভ করে।

প্রতিযোগিতার পুরুষ এককে পরশ ২ - ০ সেটে মোক্তারকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা লাভ করেন। অন্যদিকে মহিলা এককের ফাইনালে কনিকাকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন নূরী।

মহিলা দ্বৈতে নূরী - রুমা জুটি ২ - ০ সেটে মম - কনিকা জুটিকে এবং পুরুষ দ্বৈতে পরশ - সুমন জুটি একই ব্যবধানে মাহবুব - মোক্তার জুটিকে হারিয়ে শিরোপা লাভ করেন।

মিশ্র দ্বৈতের ফাইনালে কনিকা - সুমন জুটি ২- ০ সেটে পরাজিত করেন মম - পরশ জুটিকে।

খেলা শেষে বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা মোহাম্মদ বরকতউল্লাহ বুলু বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- গ্রামীন ফোনের মার্কেটিং কম্যূনিকেশনের প্রধান গালিব আহমেদ আনসারী এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ন সম্পাদক সৈয়দা মরিয়ম।