২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার শুরু হচ্ছে ৩য় মিনি (বালক) হ্যান্ডবল প্রতিযোগিতা

ধানমন্ডির মহিলা কমপ্লেক্সে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সানিডেল ৩য় মিনি হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে এবং সানিডেল ও বেক্সিফেব্রিকসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতায় চার গ্র“পে ১৫টি স্কুল প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সানিডেলের প্রতিনিধি সেবা তাসনিম হক, বেক্সিফেব্রিকস প্রতিনিধি বিএম শামিম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রফিকুল ভূঁইয়া।

উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল মাঠে গড়াবে ২৩ এপ্রিল।

প্রতিযোগিতার ব্যয় ধরা হয়েছে এক লাখ দশ হাজার টাকা। এরমধ্যে স্পনসরশীপ বাবদ সানিডেল ৩৫,০০০ এবং বেক্সিফেব্রিকস ৫০,০০০ টাকা  প্রদান করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-

গ্র“প এ- ব্রিটিশ স্কুল এবং সামার ফিল্ড।

গ্র“প বি- বিআইএস, আনসার ভিডিপি, সাউথ পয়েন্ট এবং সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুল।

গ্র“প সি- ধানমন্ডি টিউটোরিয়াল, বনানী বিদ্যানিকেতন, স্কালাস্টিকা এবং গ্রীন হেরাল্ড।

গ্র“প ডি- বিএএফ শাহীন স্কুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুল এবং রেডিয়্যান্ট ইন্টারন্যাশনাল স্কুল।