গাঙ্গুলীর আবেদন বাতিল
ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ওপর আরোপিত বিধিনিষেধ বহাল থাকছে। তার আবেদন প্রত্যাখান করেছে আইসিসি আপীল কমিশনার মাইকেল বেলোফ । ফলে একদিনের আর্ন্তজাতিক ম্যাচের ৬টিতে তিনি অংশ নিতে পারছেন না। শাস্তি—র জন্য বিবেচিত ছয় ম্যাচের দুই ম্যাচ ইতোমধ্যেই তালিকাভুক্ত ঞয়েছে। কারণ গাঙ্গুলী পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলেননি। বাকী থাকছে আর চারটি ম্যাচ।
আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ৪র্থ একদিনের ম্যাচে বোলিং শেষ করতে নির্দ্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় নেওয়ায় আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক সৌরভের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেন।
গাঙ্গুলী এবং ম্যাচ কর্মকর্তাদের লিখিত আবেদন বিবেচনা করতে গিযে বোর্ড ভারত অধিনায়ককে দোষী সাব্যস্ত করে এবং শাস্তি বহাল রাখে। গাঙ্গুলী বলেছেন বোলিং ধীর সময়ে হওয়ার কারণ অত্যধিক গরম কিন্ত বেলোফ তা আমলে আনতে নেননি।
