স্কুল ক্রিকেটে সৈকতের সেঞ্চুরি
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব - ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে রোববার সৈকত হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ইকরা মডেল স্কুল ৩৯ রানে হারিয়েছে তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়কে।
উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ইকরা প্রথমে ব্যাট করে ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। সৈকত ৮৭ বলে ১৭টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করেন।
জবাবে তিতাস গ্যাস স্কুল ৩৬ দশমিক ১ ওভারে ২২৭ রানে অল আউট হয়ে যায়। ইকরা স্কুলের আহসানুল্লাহ ৪০ রানের বিনমিয়ে লাভ করেন পাঁচ উইকেট।
দিনের অন্যান্য ম্যাচে খিলগাঁও গভ. উচ্চ বিদ্যালয় (২৩২/১০) ১০৭ রানে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে (১২৫/১০), রোজ গার্ডেন স্কুল (৯৫/৬) চার উইকেটে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে (৯২/১০), রাজধানী মডেল উচ্চ বিদ্যালয় (৮৬/৭) তিন উইকেটে জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলেজকে (৮৫/১০), এবং কড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় (১৫৬/১০) ১৫ রানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে (১৪১/১০) পরাজিত করে।
