নতুন কোচ খুঁজছে শ্রীলংকা
বর্তমান কোচ জন ডয়সনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শ্রীলংকা ক্রিকেটে দল নতুন একজন কোচ খুজছে। আগামী সপ্তাহেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পরে।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান জয়ন্থা ধর্মদাশা বলেছেন, ডয়সনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একজন নতুন কোচ নিয়োগ দেয়া আমাদের জন্য জরুরী হয়ে পড়েছে এবং যত দ্রুত সম্ভব একজন তুন কোচ নিয়োগ দেয়া হবে।
২০০৩ সালের আগস্টে জন ডয়সন শ্রীলংকা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিন্তু খুব বেশি সফলতা তিনি দেখাতে পারেননি।
