৩য় এবং ৪র্থ ওয়ানডেতেও জয় পেয়েছে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সানসাইনকোস্টের বিরুদ্ধে ৩য় এবং ৪র্থ ওয়ানডেতে যথাক্রমে ৬৫ রান এবং ৭ উইকেটে জয় পেয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ৩য় ম্যাচে বাংলাদেশ দল ৪৯.৫ ওভারে ২৪৭ রান সংগ্রহ করে। নাজমুস সাদাত ৫৯ , মুশফিকুর ৫২ এবং নাজমুল অপরাজিত ৪৯ রান করেন। জবাবে ১৮২ রানেই সানসাইনের ইনিংস শেষ হয়ে যায়। রেজাউল, আসলাম এবং কামরুল ২ টি করে উইকেট লাভ করেন।
শনিবার ৪র্থ ওয়ানডেতে আগে ব্যাটিং করে সানসাইনকোস্ট ৩৪ ওভারে ৯২ রান করে। বাংলাদেশ দলের পক্ষে সোহরাওয়ার্দি ৪ টি, আসলাম ৩ টি এবং রেজাউল ইসলাম ২ টি করে উইকেট লাভ করেন। ৯৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সফরকারীরা ৩ উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাজহার ৪২ এবং রকিবুল ৩২ রান করেন।
