উয়েফা জরিমানা করলো ইন্টার মিলানকে
ইন্টার মিলান এবং এসি মিলানের মধ্যে চ্যাম্পিয়ান্স লীগের কোয়ার্টার ফাইনালের খেলা দর্শকদের উচ্ছৃংখলতার কারণে পন্ড হওয়ায় উইফা এক লাখ ৩২ হাজার পাউন্ড জরিমানা করেছে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানকে । তারা পরবর্তি চারটি খেলায় অংশ নিতে পারবে না বলে উইফা জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সান সিরো মাঠে অনুষ্টিত খেলায় ইন্টার মিলানের দর্শকরা পানির বোতল, গোলক পিন্ড এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার খেলায় যখন এসি মিলান ১-০ ব্যবধানে এগিয়ে যায় তার পরপরই ইন্টার মিলানের দর্শকরা গোলযোগ সৃষ্টি করে।
এদিকে এসি মিলান ধারাবাহিকভাবে পাঁচ খেলায় জয় পেয়ে সেমি-ফাইনালে উঠেছে। সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন এর।
ইন্টার মিলান যদি পরবর্তি তিন বছর আইন ভঙ্গ না করে তাহলে তাদের চার ম্যাচ শাস্তি কমিয়ে দুই ম্যাচ করা হবে। তবে ইন্টার মিলান এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আবেদন করতে পারবে।
রেফারি মারকার্স মার্ক ইন্টার মিলানের বির্তকিত গোল মেনে না নেয়ার পরেই খেলা চলাকালে হাফ টাইমের পর এসি মিলানের গোলরক্ষক ডিডাকে লক্ষ্য করে ইন্টার মিলানের দর্শকরা শক্ত বস্তু ছুঁড়ে মারা হয় এবং এতে তার কাঁধে আঘাত লাগে।
