বর্ণবৈষম্যের বিরুদ্ধে ম্যারাডোনার প্রতিবাদ
লিবার্টোডরেস কাপে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের প্রতি বর্ণবৈষম্যমুলক আচরনের অভিযোগে ব্রাজিলের পুলিশ আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেফতার করেছে। এই নিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত। চারিদিকে বয়ে যাচ্ছে প্রতিবাদের ঝড়।
স্বয়ং আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনাও এই প্রতিবাদে সুর মিলিয়েছেন। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ম্যারাডোনা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন,“ ব্রাজিলসহ সারা বিশ্বেই বর্ণবৈষম্য ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের উচিত ফুটবল মাঠের বাইরে এ সমস্যার সমাধান করা।”
ব্রাজিলের সাওপাওলোতে বুধবার ম্যাচ শেষে কুইরমেসের ডিফেন্ডার লিয়েন্ড্র ডেসাবাটোকে পুলিশ গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে বর্ণবৈষম্যমুলক আচরনের অভিযোগ আনা হয়। দু’দিন জেলহাজতে কাটাতে বাধ্য হন লিয়েন্ড্র।
ব্যাপারটি এতই জটিল হয়ে পড়ে যে, আর্জেন্টিনার সরকারও জড়িয়ে পড়ে। আর্জেন্টাইন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানাবেল ফার্নান্দেজ সাংবাদিকদের বলেন,“ উত্তেজনাকর মূহুর্তে এধরনের বৈষম্যমুলক আচরন মেনে নেয়া যায়না।”
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুলিও গ্রোন্ডনাও এ ঘটানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার মতে ফুটবল মাঠে খেলায়াড়দের প্রতি এধরনের বৈষম্যমুলক আচরন একটি সাধারন ঘটনা।
