অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে সাদ্দামের ৭৭ বলে ১৬৬ রান
স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে শুক্রবার সাদ্দাম হোসেনের ৭৭ বলে ১৬৬ রানে ভর করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল (৩৫৫/১০) ৫৯ রানে হারিয়েছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়কে (২৯৬/১০)।
এছাড়া দিনের অন্যান্য ম্যাচে শহীদ নবী উচ্চ বিদ্যালয় (১৪১/৭) তিন উইকেটে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলকে (১৩৯/১০), ওয়েস্ট এন্ড স্কুল (১১৬/১) নয় উইকেটে লরেটোকে (১১৫/১০), ন্যাশনাল বাংলা (১০৯/৬) চার উইকেটে মিশু প্রিক্যাডেট স্কুলকে (১০৮/১০), নতুন সূর্য উচ্চ বিদ্যালয় (১৪৪/৪) ছয় উইকেটে খিলগাঁও গভ. উচ্চ বিদ্যালয়কে (১১০/১০), মতিঝিল গভ. বালক উচ্চ বিদ্যালয় (১৬৬/১০) ৫২ রানে রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়কে (১১৪/১০), সানিডেল (২২৯/৬) চার উইকেটে উদয়ন স্কুলকে (২২৭/১০), মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় (২২০/১০) ১২৫ রানে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে এবং বিএলএস উচ্চ বিদ্যালয় (১৮০/৬) চার উইকেটে মিরপুর আদর্শ বিদ্যা নিকেতনকে (১৭৭/১০) পরাজিত করে।
