২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্যাডমিন্টনের মহিলা দ্বৈতের ফাইনালে নূরি - রুমা এবং কনিকা - মম জুটি

বাংলাদেশ বিমানের নূরি - রুমা এবং কনিকা - মম জুটি গ্রামীন ফোন ২৬তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার মহিলা দ্বৈত ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শুক্রবার উডেন ফ্লোর জিমনেশিয়ামে এই দুই জুটি যথাক্রমে সিমা - লিমা ও আঁখি - মোস্তারি জুটিকে ২ - ০ সেটে পরাজিত করেন।

পুরুষ এককে গোপালগঞ্জের এনায়েত, বিমানের মোক্তার, পরশ এবং বাংলাদেশ আনসারের জাবেদ সেমফিাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

পুরুষ দ্বৈতে বিমানের মাহবুব - মোক্তার এবং পরশ - সুমন জুটি, আনসারের সারোয়ার - জাবেদ জুটি, এবং ভোলার গৌতম - রিংকু জুটি সেমিফাইনালে উঠেছে।

অন্যদিকে মহিলা এককের সেমিফাইনালে বিমানের কনিকা, নূরি, আশেদা, এবং পাবনার দুলালী, মিশ্র দ্বৈতে বিমানের রুমা - মাহবুব, মম - পরশ এবং চট্টগ্রামের সিমা - ইয়াসমিন সেমিফাইনালে উঠেছেন।