২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতা

মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বাংলাদেশ খো খো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত  প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-ভারতের  উত্তর চব্বিশ পরগনা, দক্ষিন দিনাজপুর, আসাম, ত্রিপুরা আর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা দল এবং ঢাকা ব্লু।