২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দলের এএফসি কাপ অভিযান

দক্ষিন কোরিয়ার বুসানে শনিবার গুয়ামের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল এএফসি অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্টের অভিযান শুরু করতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বাংলাদেশ ১৮ এপ্রিল জাপান এবং হংকংয়ের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ খেলবে। এরআগে ২৬ সদস্যের বাংলাদেশ মহিলা ফুটবল দল বুধবার দক্ষিন কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

দেশের কিছু উগ্র ধর্মীয় সংগঠনের হুমকি সত্ত্বেও এবারই প্রথমবারের মত এএফসি কাপে অংশ গ্রহন করছে দেশের মহিলা ফুটবল দল।

বাংলাদেশ মহিলা ফুটবল দল পশ্চিববঙ্গে চারটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। প্রস্তুতি ম্যাচের তিনটিতে পরাজয় এবং একটি ম্যাচে ড্র করতে সক্ষম হয় তারা।