২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হার

সফরকারি শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বাগতিক নিউজিল্যান্ড বড় জয় পেয়েছে। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল কিউইরা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ব্ল্যাক ক্যাপস ফাস্ট বোলার জেমস ফ্রাঙ্কলিন স্বাগতিকদের পক্ষে ৪ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২৭৩ রান তুলে অল-আউট হয়ে যায়। নিউজিল্যান্ড ইনিংস এবং ৩৪ রানের বড় জয় পায়।

সকালে শ্রীলঙ্কা এক উইকেটে ১০ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের ৫২২-৯ স্কোর তাড়া করতে গিয়ে ২৭৩ রান তোলার পর তাদের রানের চাকা থেমে যায়।

শ্রীলঙ্কান ব্যাটস্ম্যান তিলেকারতœ দিলশান ৭৩ রান করলেও তা টেস্ট ম্যাচটিকে পঞ্চম দিনে অতিবাহিত করতে পারেনি।

শ্রীলঙ্কা ম্যাচটাকে বাঁচানোর স্বপ্ন দেখলেও সকালের সেশনে দুই এবং বিকালে চার উইকেট পড়ে যাওয়ায়  তা সম্ভব হয়নি। কিউইদের শেষ শিকার হচ্ছে চামিনদা ভাস।

খন্ডকালীন বোলার নার্থান এস্টেল ২৭ রান খরচ করে তুলে নেন তিনউইকেট।

লু ভিনসেন্টের চমৎকার ২২৪ রানের জন্য তাকে নির্বাচিত করা হয় ম্যান অফ দ্য ম্যাচ।

ফ্রাঙ্কলিন ১১তম ওভারে জ্বলে উঠেন। তিনি ব্যক্তিগত ১৬ রানের মাথায় শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তুকে ফিরিয়ে দেন। নাইটওয়াচম্যান হিসাবে খেলতে নেমে পারভিস মারুফ ব্যক্তিগত ৩৬ রানের মাথায় আউট হওয়ার আগে আড়াই ঘন্টা ক্রিজে থেকে লড়াই করার চেষ্টা করেন।

লাঞ্চের পরে ফ্রাঙ্কলিন ব্যক্তিগত ১৩ রানের সময় আউট করেন মাহেলা জয়াবর্ধনকে। ইউকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচটি ধরেন ব্রেনডন ম্যাককুলম এবং এরপরেই ফ্রাঙ্কলিন দর্শনীয়ভাবে বোল্ড করেন কুমার সাঙ্গাকারাকে। সাঙ্গাকারা সংগ্রহ করেন ৪৫ রান।

দিলশান ৭১ বল মোকাবেলা করে তুলে নেন হাফ-সেঞ্চুরি। তিনি দশটি চার এবং একটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।