গ্রান্ড মাষ্টার হওয়ার জন্য তৃতীয় নর্মটিও অর্জন করেছেন রিফাত
গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনের জন্য যে তৃতীয় নর্মটি প্রয়োজন ছিলো সেটিও অর্জন করেছেন বাংলাদেশের আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার। উজবেকিস্তানের গ্রান্ড মাষ্টার সাফিনকে হারানোর পর রিফাত এই নর্মটি অর্জন করলেন।
তবে ৩ টি নর্ম অর্জন করলেও গ্রান্ডমাস্টার গৌরব অর্জন করার জন্য তাকে আগামী জুনে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের পর্যালোচনার জন্য অপেক্ষা করতে হবে। গ্রান্ড মাস্টার পদক অর্জনের জন্য একজন খেলোযাড়কে ২৫০০ রেটেড হতে হয়। কিন্তু রিফাতের রেট পয়েন্ট ২৪৭৩। বর্তমানে চলমান ম্যাচ শেষ করলে তার আরো ১৯ পয়েন্ট অর্জনের সম্ভাবনা রয়েছে।
রিফাত ২০০৩ সালে ঢকায় দ্বিতীয় নর্ম অর্জন করেন। রিফাত গ্রান্ড মাষ্টার খেতাব অর্জন
করলে তিনি হবেন বাংলাদেশের ৩য় গ্রান্ড মাষ্টার। এর আগে ১৯৮৭ সালে নিয়াজ মোর্শেদ প্রথম এবং তারপর জিয়া গ্রান্ড মাষ্টার খেতাব অর্জন করেন।
নর্মটি অর্জনের পর রিফাত জানালেন, আমাদেও খুবই ভাল লাগছে। তবে রাশিয়ান গ্রান্ড মাষ্টার আলেকজান্ডারের কাছে হারায় দ্বিতীয় নর্ম অর্জন করতে ব্যর্থ হয়েছেন এনামুল হোসেন রাজিব।
